২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-পথে আসামে সিমেন্ট রপ্তানি শুরু

ভারতের ত্রিপুরার পর এবার বাংলাদেশ থেকে নৌ-পথে আসামে সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 06:39 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

রোববার নারায়ণগঞ্জের প্রিমিয়ার সিমেন্টের কারখানা থেকে এমভি প্রিমিয়ার নামের একটি জাহাজ সিমেন্ট নিয়ে আসামের করিমগঞ্জের পথে রওনা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিমেন্ট বোঝাই জাহাজটি মেঘনা নদী হয়ে প্রথমে আশুগঞ্জ, পরে মেঘনা নদী থেকে সিলেটের কুশিয়ারা নদী দিয়ে সীমান্ত এলাকা জকিগঞ্জ পৌঁছায়; সেখান থেকে আসামের করিমগঞ্জে নোঙর করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নৌ-পথ আগে থেকেই পোর্ট অব কলে’র আওতায়। তবে এবারই প্রথম আসামে প্রিমিয়ার সিমেন্টের এই চালানের মাধ্যমে পণ্য রপ্তানি শুরু হয়েছে।

সম্প্রতি পরীক্ষামূলকভাবে চালু হওয়া ত্রিপুরার সঙ্গে নৌ-বাণিজ্যের প্রথম চালানটিতেও প্রিমিয়ার সিমেন্ট গেছে।