২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-ক্যাবের পুরস্কার পেল ওভাই

কোভিড-১৯ সুরক্ষায় নতুন সেবা চালুর জন্য দেশীয় রাইড সেবাদাতা কোম্পানি ওভাই বাংলাদেশের ই-কমার্স ব্যবসায়ীদের সমিতি ই-ক্যাবের পুরস্কার পেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2020, 08:42 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

‘ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড’ নামে ২০২০ সালের এই পুরস্কার পাওয়ার কথা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওভাই।

তথ্য, যোগাযোগ প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার ওভাইয়ের হেড অব গ্রোথ তাবাসসুম জামানের হাতে পুরস্কারটি তুলে দেন।

ওভাই জানায়, গত মার্চ থেকে কোভিড-১৯ সুরক্ষায় নতুন সেবা ‘ওভাইসেবা’ চালুর উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয় ওভাই।

ওভাইসেবার মাধ্যমে সাধারণ রোগী ও চিকিৎসাসেবা কাজে নিয়োজিত ব্যক্তিদের দৈনন্দিন যাতায়াতে বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও নিরাপদ সেবা প্রদানে বাড়তি সুরক্ষা অবলম্বনের মাধ্যমে নতুন সেবা দিচ্ছে।

ওভাইসেবার আওতায় চালকদের জন্য মাস্ক, টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, পিপিই, জীবাণুনাশক এবং যাত্রীদের জন্য নিরাপত্তা নিয়মাবলী ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করে প্রতিষ্ঠানটি। রাইডে বাড়তি সুরক্ষার জন্য যানবাহনে প্লেক্সিগ্লাস স্থাপন করে ওভাই।

সরকারি নির্দেশনার পরপরই জনসাধারণের সেবায় নিজেদের সমস্ত সেবামাধ্যমকে নিয়োজিত করে ওভাই। একইসাথে যাত্রীদের দূরপাল্লার যাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে তুলতে ইন্টারসিটি সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের ই-কমার্স ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য এবং নৈতিক মূল্যবোধ, সততা ও সমাজের প্রতি কর্তব্যকে বিবেচনা করে ই-ক্যাবের অ্যাওয়ার্ড এন্ড অ্যাক্রিডিটেশন কমিটি ওভাই-কে উক্ত পুরস্কার প্রদান করেন বলে জানায় ‘ওভাই’।