প্রাণ মিল্ক পাউডারে ‘আমার লিটল স্টার’ ক্যাম্পেইন
প্যাকেটজাত গুঁড়ো দুধের ব্র্যান্ড প্রাণ মিল্ক পাউডার শিশুদের নিয়ে আয়োজন করেছে ‘আমার লিটল স্টার’ কর্মসূচি।
এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের সৃজনশীল কাজ ও পারিবারিক কাজে অংশগ্রহণের ছবি ও ভিডিও প্রাণ ডেইরির ফেইসবুক পেইজে পাঠিয়ে জিতে নেওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার।
প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ অক্টোবর শুরু হওয়া প্রাণ মিল্ক পাউডারের ‘আমার লিটল স্টার’ কর্মসূচি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
“বাবা-মাকে বিভিন্ন কাজে সহায়তা করা, সৃজনশীল নতুন নতুন দক্ষতা অর্জন করা, বই পড়াসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে তারা। ‘আমার লিটল স্টার’ কর্মসূচির উদ্দেশ্য শিশুদের সুস্থ স্বাভাবিক বিকাশে উৎসাহ দেওয়া।”
প্রাণ মিল্ক পাউডারের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান সরকার বলেন, আমার লিটল স্টার কর্মসূচিতে অংশ নিতে প্রথমে অংশগ্রহণকারীকে শিশুদের প্রিয় মুহুর্তগুলোর ছবি অথবা ভিডিও নিতে হবে।
এরপর প্রাণ ডেইরির ফেইসবুক পেইজে ‘আমার লিটল স্টার’ সংক্রান্ত পোস্টের কমেন্টে শিশুদের সুন্দর মুহুর্তের ছবি ও ভিডিওর সাথে প্রাণ মিল্ক পাউডারের প্যাকেটের ছবি পাঠিয়ে দিতে হবে।
সেরা প্রতিযোগীদের জন্য থাকছে টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, প্রেসার কুকার, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন ধরনের গিফট হ্যাম্পার।
