২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ১০% ছাড়

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ বছরের শেষ দুই মাসকে (নভেম্বর ও ডিসেম্বর) ‘অনলাইন শপিং ফেস্টিভাল’ ঘোষণা করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 06:55 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

এক বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, এই ফেস্টিভালে নির্ধারিত অনলাইন শপ থেকে কেনাকাটায় ‘নগদ’ এর মাধ্যমে পেমেন্ট করলেই পাঁচ থেকে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহক।

এই ক্যাম্পেইনে ফেয়ার ডিস্ট্রিবিউশনের টেলিভিশন ও এভি ছাড়াও সকল হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকসেসরিজ এবং স্মল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মিলবে।

একই সুবিধা রয়েছে যেকোনো এয়ার টিকিট কেনার ক্ষেত্রেও। সব ক্ষেত্রেই গ্রাহকদের মার্চেন্টের নির্ধারিত অনলাইন শপে গিয়ে পণ্য বা সেবা কিনতে হবে।

এই ক্যাম্পেইনে নির্ধারিত যে ১৬টি অনলাইন শপে ছাড় পাওয়া যাবে সেগুলো হচ্ছে- শাদমার্ট, ঘর বাজার, ডায়বেটিস স্টোর লিমিটেড, আরএম অনলাইনবিডি, মেডিস্টোর বিডি, ফ্রাগরেন্স বিডি, ফার্নিচারবাড়ি, বহু বাংলাদেশ লিমিটেড, বিডি অনলাইনমার্ট, বাংলার গোঞ্জি, হোসেন এন্টারপ্রাইজ, লুক্সোটিক্স, লাবুফ্লুটস, ক্যাজুয়াল পোলো বিডি, মাদার কেয়ার বিডি এবং বাজার-৭১।

অফারটি উপভোগ করতে ‘নগদ’ ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শর্তাবলী মেনে কেনাকাটা করতে হবে। ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি থেকে সরাসরি পেমেন্টের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়। এ ছাড়া একজন গ্রাহক একাধিকবার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ‘নগদ’-এর অফিসিয়াল ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট থেকে। এ ছাড়া ‘নগদ’ গ্রাহক সেবার ১৬১৬৭ নম্বরে ফোন করেও জানা যাবে।