বসুন্ধরার বিটুমিন দেখে এলেন সরকারি প্রকৌশলীরা
ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৩ সদস্যের একটি দল।
সম্প্রতি বসুন্ধরা গ্রুপের আমন্ত্রণে বিটুমিন প্ল্যান্টটি পরিদর্শন করতে যান সরকারি প্রকৌশলীরা।
সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ সড়ক গবেষণাগারের পরিচালক আহসান হাবিব ছিলেন পরিদর্শক দলে।
বসুন্ধরা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিটুমিন প্ল্যান্টের প্রকৌশলীদের অতিথিদেরকে বিটুমিন উৎপাদন প্রক্রিয়া, ধরন, উৎপাদন ক্ষমতা, গুণগত মান নিয়ন্ত্রণ ও উন্নয়ন বিষয়ে খোলামেলা তথ্য উপস্থাপন করেন।
বসুন্ধরা গ্রুপের নিবন্ধিত কোম্পানি বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের একটি ব্র্যান্ড পণ্য বসুন্ধরা বিটুমিনl গত ২২ ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়l
বিটুমিন হাইড্রোকার্বনভিত্তিক একটি পদার্থ, যা রাস্তা এবং মহাসড়ক তৈরিতে ব্যবহৃত হয়। বাংলাদেশে বিটুমিনের যে চাহিদা রয়েছে তার প্রায় ৯০ শতাংশ এতদিন বিদেশ থেকে আমদানি করা হতো। প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে এই খাতে যোগ দিয়েছে বসুন্ধরা।
