২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেটালের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের বিভিন্ন পণ্যের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2020, 09:33 PM

Updated : 10 Oct 2022, 07:31 PM

সম্প্রতি ঢাকা, বগুড়া, খুলনা ও চট্টগ্রামে অনুষ্ঠিত এসব আঞ্চলিক পরিবেশক সম্মেলনে প্রায় সাড়ে তিনশ পরিবেশক অংশ নেন।

গ্যাস স্টোভ, ওয়াটার পাম্প, ওয়িং স্কেল, কিচেন সিঙ্ক, হার্ডওয়্যার টুলসহ বিভিন্ন পণ্যের পরিবেশকরা এই সম্মেলনে ছিলেন বলে আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, রংপুর মেটালের পরিচালক মনিরুজ্জামান, মহাব্যবস্থাপক (বিপণন) চৌধুরী ফজলে আকবর, মহাব্যবস্থাপক (বিক্রয়) শহীদুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) আকরামুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।