অথবা ডটকমে ‘১০-১০ শপিং উৎসব’
অনলাইনে কেনাকাটার সাইট ‘অথবা ডটকমে’ শুরু হয়েছে ‘১০-১০ শপিং উৎসব’, যাতে থাকছে বিশেষ ‘ডিসকাউন্ট’ ও ‘ফ্রি হোম ডেলিভারির’ সুবিধা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অথবা ডটকম জানিয়েছে, ‘দেশের টাকা দেশেই থাকুক’ স্লোগান নিয়ে দেশের ১৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৃতীয়বারের মত এই ‘১০-১০ অনলাইন শপিং উৎসব’ শুরু হয়েছে।
অথবা ডটকমের হেড অব বিজনেস মাহমুদুল হক উল্লাস বলেন, এই ক্যাম্পেইন চলাকালে অথবা ডটকম এর সাইট থেকে বই, পোশাক, ঘড়ি, গিফট আইটেম, স্মার্টফোন, ইলেকট্রনিকস পণ্য, মেইকআপ বক্সসহ বিভিন্ন পণ্য কিনলে ক্রেতা পাবেন আকর্ষণীয় মূল্য ছাড় এবং সারাদশে ‘ফ্রি হোম ডেলিভারির’ সুবিধা।
এছাড়া বিকাশে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার।
এর আওতায় একজন ক্রেতা প্রতিদিন সর্বোচ্চ ২০০ টাকা এবং ক্যাম্পেইন চলাকালে সর্বোমোট এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন বলে জানান উল্লাস।
