ঈশ্বরগঞ্জ ও মাধবপুরে বিজলী কেবলসের বিক্রয় কেন্দ্র
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও হবিগঞ্জের মাধবপুরে ‘বিজলী ক্যাবলস’র দুটি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
‘বিজলী ক্যাবলসের নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির সম্প্রতি শাখা দুইটি উদ্বোধন করেন বলে আরএফএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
এএসএম হাসান নাসির বলেন, উন্নত কাঁচামাল, অত্যধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পণ্য তৈরির কারণে বিজলী ক্যাবলস অল্প সময়ে ব্যাপক এগিয়ে গিয়েছে। বর্তমানে আমরা দ্রুত পণ্য সরবরাহ এবং সেবার মান আরো উন্নত করতে দেশ জুড়ে শোরুম ভিত্তিক বিক্রয় ব্যবস্থা গড়ে তুলছি।
‘বিজলী ক্যাবলস’ এর মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, মহাব্যবস্থাপক (বিক্রয়) মোস্তাফিজুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) আতিকুর রহমানসহ বিজলী ক্যাবলস’ এর উধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বর্তমানে সারাদেশে বিজলী ক্যাবলসের ১১৪টি শোরুম রয়েছে।
