২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ফিউচার পার্কে ২৪ অবৈধ স্মার্টফোন জব্দ, ৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং মলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও র‌্যাবের যৌথ অভিযানে ২৪টি অবৈধ মোবাইল হ্যান্ডসেট জব্দ এবং ৫টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 11:49 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বৃহস্পতিবার রাতে বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিটিআরসির এনফোর্সমেন্ট টিম ও র‌্যাবের উদ্যোগে অবৈধ মোবাইল হ্যান্ডসেট উদ্ধার অভিযানে এই জরিমানা করা হয়।

বিটিআরসির উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) এসএম গোলাম সারোয়ার এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি যৌথ দল এই অভিযানে অনুমোদহীনভাবে আমদানিকৃত আইফোন, অপো, শাওমি, ওয়ান প্লাস স্মার্টফোন জব্দ করে।

অভিযানে বিক্রেতা প্রতিষ্ঠান ফোন ভিলেজের ১৯টি হ্যান্ডসেট জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা, আই পয়েন্টের ৫টি হ্যান্ডসেট জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কেআরওয়াই ইন্টারন্যাশনালকে এক লাখ টাকা জরিমানা, মোবাইল হাউজকে দুই লাখ টাকা এবং কম্পোস্টার প্রাইভেট লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।