২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে ইসলামী ব্যাংকের নতুন উপশাখা

ঢাকার ধানমণ্ডিতে নিউ মার্কেট শাখার অধীনে ইসলামী ব্যাংকের নতুন উপশাখার যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 10:09 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান সোমবার উপশাখাটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী ব্যাংক।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা।

স্বাগত বক্তব্য দেন নিউ মার্কেট শাখাপ্রধান মো. আশরাফ আলী এবং ধন্যবাদ জানান উপশাখা ইনচার্জ মো. মিজানুর রহমান।

স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।