২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনের উদ্যোগে শরীআহ পরিপালন বিষয়ে ওয়েবিনার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2020, 10:02 PM

Updated : 18 Aug 2022, 03:42 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাসসুল হুদা এবং এ কে এম মাহবুব মোরশেদ ওয়েবিনারে বক্তব্য দেন।