সিটি ব্যাংক ও পেট্রোকেমের চুক্তি
`এমপ্লয়মেন্ট ব্যাংকিং’ সুবিধার ক্ষেত্র তৈরির লক্ষ্যে একটি চুক্তি করেছে সিটি ব্যাংক ও পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড।
সোমবার সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো আব্দুল ওয়াদুদ এবং পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈফ উদ্দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
অন্যদের মধ্যে সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ অরূপ হায়দার, এমপ্লয়ী ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদ এবং পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের জেনারেল ম্যানেজার এস এম মোজাম্মেল হোসেনসহ দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
