করোনাভাইরাস: সম্মুখ যোদ্ধাদের প্রতি ডাবর হানির ‘শ্রদ্ধা’
করোনাভাইরাস মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠের কাজে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় এগিয়ে এসেছে মধুর সুপরিচিত ব্র্যান্ড ডাবর।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ছয় শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর হাতে প্রত্যেককে দুই সপ্তাহের নিত্য প্রয়োজনীয় পণ্য ও সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে তারা।
কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বারিধারা, গুলশান, বনানী ও উত্তরা এলাকায় ছয় শতাধিক পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ডাবর হানি’র পক্ষ থেকে দেওয়া হয় দুই সপ্তাহের জন্য নিত্য প্রয়োজনীয় উপকরণ এবং স্বাস্থ্য সুরক্ষা পণ্য, ডাবর হ্যান্ডওয়াশ ও ডাবর হ্যান্ডস্যানিটাইজার। এই ব্যাতিক্রমী উদ্যোগ সম্মুখসারির করোনাভাইরাস প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ডাবর হানির একটি অনন্য প্রয়াস।
পরিচ্ছন্নতাকর্মীদের অবদানের স্বীকৃতি দিয়ে বলা হয়, “করোনাকালে সাধারণ মানুষের কর্মজীবন ব্যতিক্রম হলেও পরিচ্ছন্নতাকর্মীদের কাজের রুটিন একদম অপরিবর্তনীয়। দুঃখজনক হলেও পরিচ্ছন্নতাকর্মী ও তাদের এই অনন্য অবদান, দিনের আলো ফুটবার সাথে কোথায় যেন হারিয়ে যায়।”
ডাবর হানির প্রধান বিপণন কর্মকর্তা তালাত রহিম বলেন, “করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখসারির সাহসী যোদ্ধাদের অসামান্য অবদানের প্রতি সম্মান জানাতে বিশ্বের এক নম্বর হানি ব্র্যান্ড ডাবর হানির একটি বিশেষ উদ্যোগ ‘শ্রদ্ধা’। এই উদ্যোগের অংশ হিসেবে ডাবর নিয়ে আসে ডাবর হানির স্পেশাল এক প্যাক, যার বিক্রয়মূল্যের একটি অংশ ব্যয় করা হয়েছে করোনা প্রতিরোধ কার্যক্রমে।
“সবার ঐক্যবদ্ধ প্রয়াস এবং সচেতনতা করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে বলেই ডাবর বিশ্বাস করে। এই বিশ্বাস থেকেই, করোনাভাইরাস সংকটকালীন সময়ের শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে আছে ডাবর হানি।”
