২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 09:46 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

রোববার ব্যাংকের ঢাকা সাউথ জোন প্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এই ভার্চুয়াল সম্মেলন শুরু হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, তাহের আহমেদ চৌধুরী ও সিদ্দিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির ও মুহাম্মদ সাঈদ উল্যাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সোলায়মান সম্মেলনে বক্তব্য রাখেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।