আইবিটিআরএ’র উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং’ কর্মশালা
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এই ভার্চুয়্যাল কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সেলিম উদ্দিন, ব্যাংকের ডিরেক্টর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক প্রশান্ত কুমার ব্যানার্জি কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আইবিটিআরএর ডিরেক্টর জেনারেল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মতিয়ার রহমান কর্মশালায় বক্তব্য দেন।
