২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার ভ্রমণে নভোএয়ারের প্যাকেজ, মাসিক কিস্তি ১৭৭৭ টাকা

কক্সবাজার ভ্রমণের একটি প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার, যার জনপ্রতি মূল্য সর্বনিম্ন মাসিক ১৭৭৭ টাকা কিস্তিতে পরিশোধ করা যাবে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2020, 02:35 PM

Updated : 25 Jul 2022, 07:04 PM

দুইজনের জন্য দুই রাত তিন দিনের এই প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে বলে বিমান সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।  

ঢাকা ছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে জনপ্রতি সর্বনিম্ন ২৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।

ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের আটটি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

এই প্যাকেজের আওতায় রয়েল টিউলিপ পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টে থাকার সুবিধা রয়েছে।

এছাড়াও ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, স্ট্যান্ডার্ড ব্যাংক, যমুনা ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।