২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোল্টি হ্যান্ডসেট আনলো গ্রামীণফোন ও ম্যাক্সিমাস

সাশ্রয়ী মূল্যে ফোরজি ও ভয়েস ওভার এলটিই (ভোল্টি) প্রযুক্তিসম্পন্ন হ্যান্ডসেট যৌথভাবে বাজারে এনেছে গ্রামীণফোন ও ম্যাক্সিমাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 10:13 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

সোমবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বম্যাক্সিমাস জি-১০ ম্যাক্স ফোনটি গ্রাহকদের গ্রামীণফোনের ফোরজি সেবা উপভোগ করতে সহায়তা করবে।  

ম্যাক্সিমাস জি-১০ ম্যাক্স এর রয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ২জিবি র‌্যাম এবং ১৬জিবি রম। এন্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেম এর সাথে ফোনটিতে রয়েছে ৬.০৮৮ ওয়াটার ড্রপ ফুলভিশন ডিসপ্লে। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা (৮এমপি+ভিজিএ) রয়েছে।

হ্যান্ডসেটটির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফিচার হলো এটিতে ভোল্টি সেবা কার্যকর এবং এর মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।ম্যাক্সিমাস জি-১০ ম্যাক্স গ্রামীণফোনের বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে।

গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, “সাশ্রয়ী এই হ্যান্ডসেটটি আমাদের বিস্তত ফোরজি-এলিটিই নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের নিউ নরমাল জীবনধারার ডিজিটাল সেবা প্রাপ্তিতে সহায়তা করবে। আমরা বিশ্বাস করি প্রয়োজন অনুযায়ী সাশ্রয়ী মূল্যে আধুনিক সেবা গ্রাহকদের কাছে পেীছেঁ দেওয়া সম্ভব।”

ভোল্টি হচ্ছে আইপি-ভিত্তিক ভয়েস কল প্রযুক্তি; এই প্রযুক্তিটির মূল লক্ষ্য এইচডি (হাইডেফিনেশন) মানের ভয়েস সেবা নিশ্চিত করা। এলটিই ডাটা নেটওয়ার্কে ভয়েসকে আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে বিবেচনা করে ভোল্টি।