২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবসে ইসলামী ব্যাংকে দোয়া

জাতীয় শোকদিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2020, 09:20 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৫তম শাহাদত বার্ষিকীতে ভার্চুয়াল এই আয়োজন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান, এমডি মাহবুব উল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সেলিম উদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানসহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন।