২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ব্যাংকের সঙ্গে ডিএমএফআর ও ইডব্লিউভিএম হেলথের চুক্তি

সিটি ব্যাংকের স্থায়ী কর্মী ও গ্রাহকেরা বিশেষ ছাড় পাবে ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক এবং ইডব্লিউভিএম হেলথ বাংলাদেশ লিমিটেডে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2020, 10:07 PM

Updated : 18 Aug 2022, 03:36 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি ব্যাংক সম্প্রতি ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক বিডি লিমিটেড এবং ইডব্লিউভিএম হেলথ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর সই করেছে।

“এই স্মারকের মাধ্যমে ব্যাংকের সকল স্থায়ী কর্মী ও তাদের পোষ্যবর্গ ছাড়াও বিভিন্ন স্তরের গ্রাহকেরা বিশেষ ছাড়ে স্বাস্থ্য ও জীবনধারা সম্পর্কিত নানা ধরনের সেবা লাভ করবেন।”

ডিএমএফআর একটি বিশ্বমানের বায়োসেফটি লেভেল-৩ সম্বলিত মলিকুলার ডায়াগনস্টিক ল্যাব।

ইডব্লিউভিএম জার্মানির ইউরোপিয়ান ওয়েলনেসের ফ্রাঞ্চাইজি, যা রিজেনারেটিভ মেডিসিন ছাড়াও সৌন্দর্যবর্ধন, পুষ্টি ও খাদ্যাভ্যাসের উপর গুরুত্ব দিয়ে থাকে।

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব কমার্শিয়াল এন্ড মিডিয়াম বিজনেস আব্দুল ওয়াদুদ, এবং ডিএমএফআর ও ইডব্লিউভিএমের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক সই করেন।