সিটি ব্যাংকের এমডি মাসরুর করোনাভাইরাসে আক্রান্ত
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বেসরকারি ব্যাংকটির প্রধান জনসংযোগ কর্মকর্তা ইয়াহিয়া মির্জা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খবরটি নিশ্চিত করেছেন।
সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মাসরুর নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন, রোববার ফল ‘পজিটিভ’ আসে।
আক্রান্ত হলেও মাসরুর সবল রয়েছেন জানিয়ে সিটি ব্যাংক জানিয়েছে, তিনি বাসায়ই রয়েছেন।
মাসরুর আরেফিন
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা মাসরুর আরেফিন এমবিএ করেন অস্ট্রেলিয়া থেকে।
২০০৭ থেকে সাল থেকে তিনি সিটি ব্যাংকে রয়েছেন মাসরুর। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকে ছিলেন। ১৯৯৫ সালে চাকরি জীবন শুরু করেন এএনজেড গ্রিনলাইজ ব্যাংকে যোগ দেওয়ার মধ্য দিয়ে।
ব্যাংকার মাসরুর লেখক হিসেবেও পরিচিত।
