বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে নতুন সদস্য
বাংলাদেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একজন নতুন সদস্য পেয়েছে।
নতুন এই সদস্য হলেন মো. দলিল উদ্দিন। তিনি জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে অবসরপ্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন।
সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগের তথ্য জানিয়েছ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দলিল উদ্দিন। গত ১০ জুন তিনি যোগ দিয়েছেন নতুন কর্মস্থলে।
