২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারটেক্স ফার্নিচারের পণ্য ইভ্যালিতে

এখন থেকে পারটেক্স ফার্নিচারের নানা পণ্য সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় অফারে কেনা যাবে দেশের ই-কমার্স ওয়েবসাইট ইভ্যালি ডটকম ডটবিডিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 08:18 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM


বুধবার ইভ্যালির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  “পারটেক্স ফার্নিচারের বিভিন্ন আসবাবপত্র যেমন খাট, সোফা সেট, কিচেন ক্যাবিনেট, দরজা, ডাইনিং টেবিল, ইন্ডাস্ট্রিয়াল এবং অফিস ফার্নিচার পণ্য পাওয়া যাবে ইভ্যালিতে।”

সম্প্রতি তেজগাঁও এলাকায় পার্টেক্স ফার্নিচারের প্রধান কার্যালয়ে এ নিয়ে এক সমঝোতা চুক্তিতে সই করে দুই প্রতিষ্ঠান। 

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার সুশীল চন্দ্র ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।

চুক্তি অনুযায়ী, অনুমোদিত অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস হিসেবে ইভ্যালি ডটকম পারটেক্স ফার্নিচারের বিভিন্ন পণ্য বিক্রি হবে। এসব পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেবে পারটেক্স ফার্নিচার। ক্রেতাদের বিক্রয়োত্তর সেবাও দেবে তারা।

চুক্তি সই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইভ্যালির হেড অফ বিজনেস সিরাজুল ইসলাম রানা, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ইব্রাহিম স্বপন, রাহাত ইসলাম রাহিন এবং পারটেক্স-স্টার গ্রুপের চিফ ইনফরমেশন অফিসার জহিরুল ইসলাম, হেড অফ মার্কেটিং কমিউনিকেশনস তারেজ আজিজ ও পার্টেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিএফআইএল) ভারপ্রাপ্ত বিজনেস কন্ট্রোলার জাবেদ হুসাইন।