২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতের উন্নয়নে আইটিএফসির অংশীদার হল সিটি ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের ব্যবসায় উদ্যোগের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের বাণিজ্য অর্থায়ন সংস্থা আইটিএফসির অংশীদার হল সিটি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 08:06 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

মঙ্গলবার সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি খাতের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজার থেকে কাঁচামাল আমদানির বিপরীতে সিটি ব্যাংকের শরীয়াহভিত্তিক সেবার আওতায় ঋণ নিতে পারবেন।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, “আইটিএফসির মুরাবাহা অর্থায়ন সুবিধা স্থানীয় গ্রাহকদের আরো ভালোমানের সেবা প্রদানে সক্ষমতা বাড়াবে।”

এই অংশীদারিত্ব দেশের প্রসারমান অর্থনীতিতে অবদান রাখতে সাহায্য করবে বলে জানান তিনি।

আইটিএফসির প্রধান নির্বাহী হানি সালেম সনবল বলেন, “বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে প্রসারমান বেসরকারি খাত এবং সিটি ব্যাংকের মত আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশদারীত্বের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় আর্থিক সক্ষমতা বাড়ানোই আইটিএফসির কৌশলের অন্যতম লক্ষ্য।”

জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন বা আইটিএফসি মুসলিম প্রধান দেশগুলোর সংগঠন- ওআইসিভুক্ত দেশগুলোর বাণিজ্য এবং অর্থনীতি উন্নয়নে কাজ করে।