২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের একটি এসি কিনলে আরেকটি পাওয়ার সুযোগ

এই গরমে ওয়ালটনের একটি এয়ার কন্ডিশনার কিনে আরেকটি বিনামূল্যে পেতে পারেন ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 11:17 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

এছাড়াও ক্রেতাদের জন্য রয়েছে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্সটলেশন।

মঙ্গলবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৭’ এর আওতায় এ সুযোগ দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে সোমবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজন করা হয় এক ঘোষণা অনুষ্ঠানের, যার স্লোগান ছিল ‘ওয়ালটন এসি কিনে পেতে পারেন আরেকটি এসি ১০০ শতাংশ ফ্রি’।

দেশের যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে এয়ার কন্ডিশনার কিনে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন ক্রেতা। কম্পিউটার নিয়ন্ত্রিত সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাছাই করে ফিরতি এসএমএস-এ ক্রেতাকে আরেকটি এসি কিংবা ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।

এই সুযোগ থাকছে ৩০ জুন পর্যন্ত।

অনুষ্ঠানে ওয়ালটনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, হুমায়ূন কবীর, উদয় হাকিম,তানভীর রহমান,মোহাম্মদ রায়হান এবং সাখাওয়াৎ হোসেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজাদা সেলিম ও শাহ আলম, অপারেটিভ ডিরেক্টর শাহরিয়ার মুরশিদ ,ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।