সিটি ব্যাংকে মোবাইল অ্যাপে ঋণ আদান-প্রদান
করোনাভাইরাস মহামারীর মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ আদান-প্রদানের উদ্যোগ নিয়েছে সিটি ব্যাংক।
রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ব্যাংকের ’ওয়ার্কিং ক্যাপিটাল ফাইনান্স’ গ্রাহকরা এ সেবার আওতায় পড়বেন। এসব গ্রাহক বিভিন্ন স্থানীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানের পরিবেশক এবং রিটেইলার।
সিটি ব্যাংক বলছে, এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই তাদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন যেমন মেটাতে পারবেন, তেমনি ঘরে বসেই সেই টাকায় পণ্য কেনাবেচা শেষে সিটি ব্যাংককে অর্থ পরিশোধ করতে পারবেন।
অ্যাপের মাধ্যমে ঋণ নিতে এবং ঋণ পরিশোধ করতে প্রতিবারে প্রয়োজন হবে মাত্র তিনটি ক্লিকের প্রয়োজন হবে বলেই মনে করছে প্রতিষ্ঠানটি।
