২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকদের  এন-৯৫ মাস্ক দিল জিএসকে

কোভিড-১৯ মোকাবিলায় যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছেন তাদের জন্য ২০ হাজার এন-৯৫ মাস্ক, ১০ হাজার এফএফপি২ মাস্ক এবং ১৬ হাজার জোড়া গ্লাভস দিয়েছে জিএসকে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 06:29 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করা হয়।

জিএসকে বাংলাদেশের  ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত পান্ডে বলেন, “কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে জিএসকে বাংলাদেশ সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে সরকারের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি, সবার সম্মলিত প্রচেষ্টায়  এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে জয় লাভ করতে পারবো।”