সংকটের সময়ে অসহায় মানুষের পাশে বিএসআরএম
কোভিড-১৯ মহামারীর সংকট মোকাবেলায় সরকার, প্রশাসন, চিকিৎসক এবং অসহায় মানুষদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা প্রদান করে চলেছে দেশের শীর্ষস্থানীয় ইস্পাতশিল্প প্রতিষ্ঠান বিএসআরএম করোনাভাইরাস
প্রতিষ্ঠঅনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিপদগ্রস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে বিএসআরএম ব্যাবসার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে। প্রতিষ্ঠানটি দেশের আইন প্রয়োগকারী বিভাগের সাথে যৌথ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, পাশাপাশি নিজস্ব উদ্যোগেও সাহায্য করে চলেছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যান তহবিলে একটি বড় অঙ্কের অনুদান দিয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুদানটি গ্রহন করেন।
এছাড়াও বিএসআরএমে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের এক দিনের বেতন সংগ্রহ করে ২ হাজার ৫০০ দুস্থ ও বিপদগ্রস্ত পরিবারের খাদ্য সহায়তা প্রদান করে প্রতিষ্ঠানটি।
গত ২৬শে এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার মাহাবুবর রহমানের কাছে খাদ্য সহায়তাটি হস্তান্তর করা হয়। একই দিনে আরো কিছু পরিবারের সাহায্যার্থে অপর আরেকটি অনুদানের চেক জেলা কমিশনার কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসআরএমের উদ্দেশ্য হচ্ছে কিছুটা হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক চাহিদাটুকু মেটানো। বিএসআরএম বিশ্বাস করে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সকলের সম্বিলিত প্রচেষ্টাই জাতিকে নিরাপত্তার দিকে এগিয়ে নিয়ে যাবে।
