২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের নতুন জুতা নিয়ে খুলেছে বাটা

কোভিড-১৯ মহামারীর মধ্যে ঈদকে সামনে রেখে নতুন জুতা নিয়ে ‘স্বাস্থ্যবিধি’ মেনে খুলেছে জুতার ব্র্যান্ড বাটা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 03:32 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার প্রণীত সকল সুরক্ষা বিধি মেনে ১০ মে রোববার থেকে পুনরায় খুলেছে বাটার দোকানগুলো।

নতুন নিয়মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানগুলো খোলা থাকবে। বাটার প্রতিটি স্টোরের কর্মী ও আগত ক্রেতাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে স্টোরগুলোয় শপিংয়ের নিরাপদ পরিবেশ বজায় রাখার পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

যার মধ্যে রয়েছে, সীমিত সময় স্টোর খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা, সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ এবং মাস্ক ও হ্যান্ড-গ্লাভসের ব্যবহার।

বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং ইফতেখার মালিক বলেন, “এই কঠিন পরিস্থিতিতে বাটার উপর আস্থা রাখার জন্য সকল ক্রেতাদের আমি ধন্যবাদ জানাই। নিরাপদ শপিং নিশ্চিত করতে আমরা সবসময়ই সতর্ক।

“আশা করি, বাটার নতুন সব ডিজাইনের সাথে, সবার ঈদ শপিং হবে আরও আনন্দময়।