নুভিস্তা ফার্মার নতুন ওষুধ ‘ডাইড্রন’
কোভিড-১৯ মহামারীর এই পরিস্থিতিতে প্রসূতি মায়েদের সুরক্ষার জন্য নুভিস্তা ফার্মা বাজারে নিয়ে এসেছে ডাইড্রোজেসটেরন ১০মিগ্রা ট্যাবলেট; যার নাম ডাইড্রন।
নুভিস্তা ফার্মা বাংলাদেশে প্রথমবারের মত প্রস্তুত করেছে গর্ভপাতরোধে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত এই ওষুধটি।
সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুভিস্তা ফার্মা লিমিটেড নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৬৩ সাল থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদন ও বিপণন করছে। তারই ধারাবাহিকতায় এই ওষুধটি বাজারে নিয়ে আসা হয়েছে।
সর্বসাধারণের সুবিধার জন্য নুভিস্তা ফার্মা ডাইড্রনের প্রতিটি ট্যাবলেটের দাম ২৫ টাকা নির্ধারণ করেছে, যা বাজারে আমদানিকৃত ওষুধ থেকে ৫ টাকা কম।
এ বিষয়ে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক সামিনা চৌধুরী এই সময়ে নুভিস্তা ফার্মার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, ডাইড্রন দেশের শহরসহ গ্রামাঞ্চলেও যেন সহজলভ্য করা হয়।
ওজিএসবি সার্বক্ষণিক নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
অধ্যাপক ফেরদৌসি বেগম বলেছেন “গর্ভপাত নিরোধে ডাইড্রোজেসটেরন ওষুধটি অত্যন্ত কার্যকরী এবং ডাইড্রনের মূল্য কম হবার কারণে দেশের সাধারণ জনগণ উপকৃত হবে।”
