২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির বিলও বিকাশে

পানির বিলও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 02:38 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার বিল এখন খুব সহজেই বিকাশে পরিশোধ করা যাবে।

ফলে কোভিড-১৯ মহামারীর  বিস্তার প্রতিরোধের এই সময়ে গ্রাহক কোথাও না গিয়ে ঘরে বসেই যে কোন সময় নিজের এবং অন্যের পানির বিল পরিশোধ করতে পারবেন।

সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ওয়াসার ৩ লাখ ৮০ হাজার এবং চট্টগ্রাম ওয়াসার ৭২ হাজার গ্রাহক কোন বাড়তি চার্জ ছাড়াই চলতি মাসের বিল বা বকেয়াসহ বিল বিকাশে পরিশোধ করতে পারবেন।

ফলে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বাড়তি সময় ও অর্থ ব্যয় না করেই সহজ, ঝামেলাহীন এবং নিরাপদে পানির বিল পরিশোধের সেবা নিশ্চিত হল। গ্রাহক চাইলে তার পানির বিলের পরিমানও বিকাশ থেকে চেক করে দেখতে পারবেন।

এছাড়া বিল পরিশোধের সঙ্গে সঙ্গেই তিনি পেয়ে যাবেন একটি ই-রশীদ; যা ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে পারবেন।

বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল অপশন থেকে পানি এবং ঢাকা ওয়াসা বা চট্টগ্রাম ওয়াসা নির্বাচন করে বিলের মাস নির্বাচন করতে হবে। এরপর গ্রাহক তার বিল নম্বরটি দিবেন। পরে বিকাশ পিন দিয়ে বিল পরিশোধ সম্পন্ন করবেন।

তাৎক্ষনিক ভাবেই বিল পরিশোধ হয়ে যাবে এবং গ্রাহক সেবাদাতা প্রতিষ্ঠান ও বিকাশ লোগো সম্বলিত্ব একটি ই-রশীদ পাবেন। গ্রাহক চাইলে তার বিল নম্বরটি বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারেন; যা ভবিষ্যতের বিল দেয়া আরো সহজ করবে। 

 *২৪৭# ডায়াল করে কিছু ইন্টারঅ্যাকটিভ ধাপ অনুসরণ করেও পানির বিল পরিশোধের সুযোগ রয়েছে বিকাশে।

বিকাশের মাধ্যমে সারাদেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রিপেইড এবং পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন গ্রাহক। এছাড়া গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, ডিটিএইচ, সিটি কর্পোরেশন ট্যাক্সসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফিও বিকাশে পরিশোধের সুযোগ রয়েছে।