২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লাখনির এমডি আইসিইউতে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 11:58 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথাসহ অন্যান্য সমস্যা অনুভব করায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভার্তি করা হয়।

দিনাজপুর কয়লাখনির একজন মহাব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের এমডি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

“তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে ডাক্তাররা তাকে ঢাকায় নিয়ে বাইপাস ও অথবা হার্টে রিং পরানোর পরামর্শ দিয়েছেন। পরিবারের লোকজন তাকে ঢাকায় স্থানান্তরের চেষ্টা করছেন।”

২০১৯ সালের সেপ্টেম্বরে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির পরিচালন বিভাগের পরিচালকের পদ থেকে বড়পুকুরিয়ার ব্যবস্থাপনা পরিচালক হয়ে আসেন কামরুজ্জামান।

তার ছোট ভাই কবির আহমেদ খান জানান, বড় ভাইয়ের শরীরের বর্তমান অবস্থায় তাকে সড়ক পথে ঢাকায় আনা বেশ ঝুঁকিপূর্ণ।

“আকাশ পথে তাকে ঢাকায় নিয়ে আসা প্রয়োজন, কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা যায়, পারিবারিকভাবে তাই ভাবা হচ্ছে।”