২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটারে ৫ টাকা কমল পুষ্টি সয়াবিন তেলের দাম

লিটারে ৫ টাকা কমল পুষ্টি সয়াবিন তেলের দাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 07:01 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

কোভিড-১৯ মহামারীর কারণে দেশের সংকটময় এই পরিস্থিতি এবং রমজান উপলক্ষে টি কে গ্রুপের পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমানো হয়েছে বলে বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোনানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান টি কে গ্রুপ সব সময় ভোক্তা সাধারণের সুবিধার কথা চিন্তা করে।

“তারই অংশ হিসেবে দেশের এই কঠিন সময় এবং রমজান উপলক্ষে পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেলের লিটারপ্রতি পাঁচ টাকা করে দাম কমানো হয়েছে।”