২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়মন্ড ওয়ার্ল্ডের অনলাইন ঈদ মেলা শুরু, ৩১% ছাড়

কোভিড-১৯ মহামারীর সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে ঈদের বাজার ধরতে অনলাইন মেলার আয়োজন করেছে দেশের সুপরিচিত জুয়েলারী ব্রান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 11:44 PM

Updated : 08 Apr 2022, 12:44 AM

মঙ্গলবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে এই আয়োজনের উদ্বোধন করেন চিত্র নায়িকা মৌসুমি।

অনলাইনে যে কোনো পন্য কিনলে ৩১ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোজার ঈদকে সামনে রেখে অনেকের অনুরোধে এই অনলাইন মেলার আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ=সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা বলেন, “কোভিড-১৯ মহামারীর কারণে দেশের ব্যবসা-বাণিজ্য যখন তলানিতে, তখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা থেকেই আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে আমরা যে মুনাফা করব তার একটি বড় অংশ ব্যয় করব করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের কল্যাণে।

“আর এবার আমরা এমন কিছু সেবা আমাদের গ্রাহকদের দিচ্ছি যা ডায়মন্ড ওয়ার্ল্ড এর ইতিহাসে প্রথম।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা অনলাইনে কেনা সকল গহনাতে পাবেন ৩১ শতাংশ ডিসকাউন্ট। মজুরীতে ১০০ ভাগ ছাড়, গিফট ভাউচার, ফ্রি একচেঞ্জ, লাকী ড্র, ফ্রি হোম ডেলিভারী এবং মূল্য পরিশোধের জন্য ১২ মাসের সহজ কিস্তি।

আর এসবই গ্রাহককে করতে হবে অনলাইনে। পেমেন্ট করা যাবে বিকাশে বা যেকোন ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এই অনলাইন ঈদ আয়োজনটি শেষ হবে ২১ মে রাত ১১.৫৯ মিনিটে।