২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণ শ্রমিকদের জন্য রিহ্যাবের ‘এক লক্ষ বেলার খাবার’

করোনাভাইরাস সঙ্কটে বিপাকে পড়া নির্মাণাধীন প্রকল্পের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের সহায়তায় এগিয়ে এসেছে আবাসন নির্মাতাদের সংগঠন রিহ্যাব।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 09:38 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

‘এক লক্ষ বেলার খাবার সহায়তা’ শিরোনামের এক কার্যক্রম সোমবার শুরু করেছে তারা।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) এ কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি বলেন, “করোনাভাইরাসের কারণে আমাদের নির্মাণ কাজ সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে। ফলে এই শিল্পের সাথে জড়িত ডেইলি বেসিসের শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে রিহ্যাব এর পক্ষ থেকে এক লক্ষ বেলার খাবার সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।”

উদ্বোধনকালে রিহ্যাবের সহসভাপতি (১ম) লিয়াকত আলী ভূইয়া, সহসভাপতি কামাল মাহমুদ এবং সহসভাপতি (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন।