২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য ও সুরক্ষা পণ্য মিলছে ‘বেস্ট বাই’য়ে

রিটেইল চেইনশপ ‘বেস্ট বাই’য়ে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ প্রয়োজনীয় সব ধরনের ভোগ্যপণ্য পাওয়া যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিতরণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 09:25 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

সেইসঙ্গে ক্রেতারা কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য ‘বেস্ট বাই’ এর শোরুমগুলোতে পাচ্ছেন ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মেডিক্যাল হ্যান্ড গ্লোভস, মপ ক্যাপ, সু কাভার, মেডিক্যাল হ্যান্ড গ্লোভস, মেডিকেল এপ্রোনসহ নানা পণ্য।

এসব পণ্যসামগ্রী আকর্ষণীয় ছাড়ে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বর্তমানে দেশজুডে লকডাউন চলছে। জরুরী প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে সামাজিক দুরত্বসহ নানা ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ দুরহ হয়ে পড়েছে।

“এ সংকটের সময়ে মানুষ যাতে নিত্য পণ্যের সঙ্কটে না পরে সে জন্যই আমরা বেস্ট বাইতে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সংযোজন করেছি।

“বেস্ট বাইয়ে আমরা আমাদের কর্মী ও ক্রেতাদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আউটলেটে উপস্থিত সকলেই সামাজিক দুরত্ব মেনে চলাসহ সকল ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করছেন।”

বেস্ট বাইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম বলেন, দেশের এ ক্রান্তিকালে বেস্ট বাইয়ে খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য সংযোজন করায় ক্রেতারা হাতের নাগালে প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন।

বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘বেস্ট বাই’ এর ২০০টি শোরুম চালু রয়েছে। বেস্ট বাইয়ের শোরুমগুলো প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে।

অথবাডটকমের মাধ্যমে অর্ডার করে অথবা প্রাণ-আরএফএল গ্রুপের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করে ক্রেতারা বেস্ট বাই থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।