২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপির নতুন চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম

গ্রামীণফোনের নতুন চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলায়মান আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 07:36 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, গত ২২ এপ্রিল সোলায়মান আলম এ পদে দায়িত্ব পান।

২০১৬ সালে হেড অব মার্কেটিং হিসেবে তিনি গ্রামীণফোনে কাজ শুরু করেন। এরপর ২০১৭ সালে ডিজিটাল ডিভিশনের দায়িত্ব নেন।

গত জানুয়ারি থেকে ভারপ্রাপ্ত চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সোলায়মান।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নেতৃত্বের বিকাশে সোলায়মান অসামান্য অবদান রেখেছেন। চরম প্রতিযোগিতামূলক বাজারে কাজের নতুন ধরন উদ্ভাবন ও দ্রুততার সাথে কাজ করা, গতিশীল প্রবৃদ্ধিতে মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পার্থক্য গড়ে তোলার মাধ্যমে পরিবর্তিত ডিজিটাল সিস্টেমের সাথে মানিয়ে নিতে সোলায়মান তার সক্ষমতার প্রমাণ দিয়েছেন।”

নতুন দায়িত্ব পাওয়ার পর সোলায়মান বলেন, “ডিজিটাল উদ্ভাবন ও সক্ষমতা বিকাশের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধির বিষয়ে আমাদের অঙ্গীকারকেও আমি পুনর্ব্যক্ত করতে চাই। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা দিতে এরকম উদ্ভাবনী মনোভাবের অসাধারণ একটি দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য নিঃসন্দেহে গর্বের।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ডিগ্রি নেওয়া সোলায়মান গ্রামীণফোনে যোগ দেওয়ার আগে বিভিন্ন বহুজাতিক কোম্পানিতেও কাজ করেছেন।