২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ডাক্তার নার্সদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম দিল আকিজ গ্রুপ

কোভিড-১৯ মহামারীর বিস্তার ঠেকাতে সামনের কাতারে থেকে যে সব পুলিশ সদস্য, ডাক্তার ও নার্স যুদ্ধ করে যাচ্ছেন তাদের সহায়তায় এগিয়ে এসেছে অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 06:22 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

শনিবার প্রতিষ্ঠাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আর্থিক সহায়তা দিয়েছে আকিজ গ্রুপ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ ও সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ডা. আব্দুল ওহাবের কাছে এসব উপকরণ তুলে দেন আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলসের পরিচালক সেখ জামিল উদ্দিন।

এছাড়া এই কঠিন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে কাজ করা পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাস্ক ও স্পা ড্রিংকিং ওয়াটার দিয়েছে আকিজ গ্রুপের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড এন্ড বেভারেজ।

পুলিশের আইজিপি বেনজীর আহমেদের উপস্থিতিতে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের কাছে এসব উপকরণ তুলে দেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন।