২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্মিটোলা ও কুয়েত মৈত্রী হাসপাতালে পিপিই দিল বিএসআরএম

মহামারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস-বিএসআরএম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 10:03 PM

Updated : 10 Oct 2022, 07:07 PM

রাজধানীর ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও  স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) বিতরণের উদ্যোগ নিয়েছে বিএসআরএম।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিএসআরএম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পিপিই বিতরন করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।