২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসহায় মানুষের পাশে কেএসআরএমের কর্মকর্তা-কর্মচারিরা

করোনাভাইরাস মহামারী সংক্রমণ ঠেকাতেরচলমান লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কেএসআরএমের কর্মকর্তা-কর্মচারিরা। তারা তাদের বেতনের একটি অংশ ৩০ লাখ টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2020, 09:04 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোরবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের হাতে ওই টাকার  চেক হস্তান্তর করা হয়।

কেএসআরএম কর্মকর্তা-কর্মচারিদের পক্ষে চেক হস্তান্তর করেন মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, দেশের ক্রান্তিলগ্নে সবসময়ই এগিয়ে এসেছে কেএসআরএম। সমাজে আরও যারা বিত্তবান আছে তাদেরও এভাবে এগিয়ে আসা উচিত। প্রাপ্ত অর্থ জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা হিসেবে বিতরণ করা হবে হবে বলে জানান তিনি।

কেএসআরএমের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম বলেন, “আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসেছি। আমাদের বেতন ভাতার একটি অংশ তুলে দিয়েছি জেলা প্রশাসকের হাতে। এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত “

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডেপুটি কালেকটর (এনডিসি) মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, লতিফা রুনা প্রমুখ।