রজতজয়ন্তীতে প্রাইম ব্যাংক, ডিজিটাল উদ্ভাবনের অঙ্গীকার
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে গ্রাহকমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে প্রাইম ব্যাংক।
করোনাভাইরাসের মহামারীর মধ্যে রোববার দুপুরে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলনে এসে গ্রাহকদের কাছে এ প্রতিশ্রুত তুলে ধরেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ।
এতে ব্যাংকের বিভিন্ন অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়; সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিইওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশেষায়িত পণ্য ও সেবা দিয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করেছে মন্তব্য করে সিইও রাহেল বলেন,“গ্রাহকদের ক্রমপরিবর্তনশীল চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা নিত্যনতুন প্রোডাক্ট নিয়ে আসব। গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে থাকবে ডিজিটাল উদ্ভাবন ও প্রতিনিয়ত প্রসেস ও প্রপোজিশনের পরিবর্তন।
“প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সিকিউরিটি সল্যুশন ব্যবহার করা হবে।”
১৯৯৫ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু করে প্রাইম ব্যাংক। এখন ১৪৬টি শাখা, ১৭০টি এটিএম ও ৩ হাজার ২০০ এর বেশি নিবেদিত কর্মীবাহিনী নিয়ে প্রাইম ব্যাংক সেবা দিচ্ছে।
আস্থা রেখে অব্যাহত রেখে ব্যাংকটির অগ্রগতিতে অবদান রাখার জন্য গ্রাহক ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিইও।
“তাদের আস্থার কারণে আজ আমরা এ পর্যায়ে আসতে পেরেছি। উদ্ভাবনী সল্যুশন ও নিবেদিত কর্মীবাহিনীদের গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আমরা ব্যাংকিং খাতে নতুন দৃষ্টান্ত অর্জন করব।”
প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান, হেড অব এইচআর জিয়াউর রহমান, সিওও আবদুল হালিম, হেড অব কনজিউমার ব্যাংকিং এএনএম মাহফুজ, হেড অব টিবি, এসএফডি ও আইডি শামস্ আবদুল্লাহ মোহাইমিন, হেড অব এমএসএমই ব্যাংকিং সৈয়দ ওমর তৈয়ব, হেড অব আইটি ইকবাল হোসেন এবং হেড অব ব্র্যান্ড ও কমিউনিকেশন্স নাজমুল করিম চৌধুরী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন।
