প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হামদর্দের অনুদান
মাহামারী করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। ।
শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে ২৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সম্প্রতি হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চেয়ারম্যান কাজী গোলাম রহমান এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাকীম ইউছুফ হারুন ভূইয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
এ সময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হামদর্দসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।
প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অনুদানের পাশাপাশি নিন্ম আয়ের মানুষেন মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ, দেশব্যপী ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে হামদর্দ।
