প্রধানমন্ত্রীর তহবিলে ইস্পাহানি গ্রুপের ১ কোটি টাকা
মাহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে ইস্পাহানি গ্রুপ।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে এক কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস চেকটি গ্রহণ করেন।
এছাড়া ইস্পাহানি গ্রুপ সারা দেশে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে চাল, বিস্কুট, শুকনো খাবার, স্যানিটাইজার, মাস্ক, অ্যান্টিসেপটিক সাবান বিতরণসহ সমাজসেবামূলক কাজ করে চলেছে এবং তা চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
