২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: কেয়ার বাংলাদেশের সঙ্গে কাজ করছে জিএসকে

মহামারী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কেয়ার বাংলাদেশের সঙ্গে কাজ করছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন-জিএসকে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 06:08 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

জিএসকে এর অর্থায়নে পরিচালিত হ্যালো প্লাস প্রকল্পের মাধ্যমে এবং কেয়ার বাংলাদেশের সহায়তায় জিএসকে সম্প্রতি গাজীপুরের স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় সরকারি কর্মকর্তা ও কমিউনিটি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধের জন্য হ্যান্ড গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার, লিকুইড সাবান এবং হাত ধোয়ার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে বলে শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাশাপাশি স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে। এছাড়াও গাজীপুরের সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির ঘাটতি পূরণে হরলিক্স বিতরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।