২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকের নির্বাহী কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৮৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 10:03 PM

Updated : 18 Aug 2022, 02:41 PM

বৃহস্পতিাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে সভায় আলোচনা হয়।

কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ ও মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ এবং কোম্পানি সচিব আবুল বাশার সভায় উপস্থিত ছিলেন।