২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের ঝুমুর স্টেশনে ইসলামী ব্যাংকের উপশাখা

লক্ষ্মীপুরের ঝুমুর স্টেশনে উপশাখা খুলেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 10:32 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সোমবার এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্লাহ, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, শিক্ষাবিদ অধ্যাপক জেড এম ফারুকী, সেলিম উদ্দিন নিজামী ও নেছার উদ্দিন, লক্ষ্মীপুর বারের সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান ও বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও লক্ষ্মীপুর শাখা প্রধান মোহাম্মদ জাফর উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য দেন উপশাখা ইনচার্জ মুহাম্মদ জাহেদ হোসেন।