২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাংকে ‘মুজিব কর্নার’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে চারটি ‘মুজিব কর্নার’ স্থাপন করেছে প্রাইম ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 08:11 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

মঙ্গলবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের দিন সোমবার প্রাইম ব্যাংকের মতিঝিলের আদমজী কোর্টে প্রধান কার্যালয়, গুলশান অফিস এবং গুলশান শাখায় মুজিব কর্নার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

একই দিন নাটোরের একটি শাখায়ও ‘মুজিব কর্ণার’ স্থাপন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, মুজিব কর্নারে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই, তার ছবি এবং অন্যান্য স্মৃতিচিহ্ন প্রদর্শিত হচ্ছে, যার মাধ্যমে তার জীবন ও কীর্তি সম্পর্কে জানা যাবে।

আজম জে চৌধুরীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাংলাদেশের ইতিহাসে তাৎপর্য বহন করে। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীনতা অর্জনে নেতৃত্বই দেননি, তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি শক্ত ভিতও তৈরি করে দিয়েছিলেন। তিনি এদেশের মানুষকে জাতিস্বত্ত্বার পরিচয় এনে দিয়েছেন।”