২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবিতে ‘মুজিব কর্ণার’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) `মুজিব কর্ণার’ স্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 06:05 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

মঙ্গলবার বিকেলে ব্যাংকটির গুলশান কর্পোরেট কার্যালয়ে ‘মুজিব কর্ণারের’ উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই কর্ণারের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।