২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: বিজিএমইএ’র হটলাইন, হেলথ সেন্টার

বাংলাদেশে তিনজনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়ার পর তৈরি পোশাক খাতের মালিকপক্ষও এ রোগ প্রতিরোধে উদ্যোগী হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 11:14 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

পোশাক খাত সংশ্লিষ্টদের জন্য হটলাইন চালুর পাশাপাশি ঢাকায় চারটি অঞ্চলভিত্তিক পর্যবেক্ষক দল গঠন এবং ১০টি হাসপাতাল ও হেলথ সেন্টার প্রস্তুত রাখা হয়েছে বলে বিজিএমইএর সভাপতি রুবানা হক সোমবার জানিয়েছেন।

বিজিএমইএ’র হটলাইন নম্বর ০১৭৩০৪৪২২১১।  উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে চালু করা হয়েছে কনট্রোল রুম; যা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।  

এছাড়া নভেল করোনাভাইরাস বিষয়ে সরকারের পক্ষ থেকে তৈরি করা সতর্কবার্তাগুলো বিজিএমইএ লিফলেট আকারে প্রচার করছে বলে জানান রুবানা।

বাংলাদেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক শিল্পে ৪৪ লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন, যাদের অর্ধেকের বেশি নারী।