২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 10:36 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

কর্মক্ষেত্রে লৈঙ্গিক বৈচিত্রের উপর গুরুত্বারোপ করে এবং এ বছরের নারী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য `ইচ ফর ইক্যুয়াল’ এর সমর্থনে দিবসটি পালন করেছে প্রতিষ্ঠানটি।

রোরবার রাজধানীর বসুন্ধরার জিপি হাউজ ও সারা দেশের সব বিজনেস সার্কেলে দিবসটি পালন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানের বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেন, “যেকোন সম্পর্কের সাফল্য নির্ভর করে পারস্পরিক সন্মানবোধের উপর। এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যে সবার জন্য সমতার (ইচ ফর ইক্যুয়াল) বিষয়টিকে সামনে আনা হয়েছে।আমাদের ভালো থাকার জন্য যেখানে নারী ও পুরুষদের সমানভাবে দেখতে বলা হয়েছে। আমাদের ইচ্ছা পুরনের পথে কোন বাধাই যেন বাধা না হয়ে উঠে।“

“আপনাদের ইচ্ছাপূরণে এগিয়ে যান এবং কোন কিছু নিয়ে আফসোস করবেন না। নারী নেতৃত্বকে উৎসাহিত করার জন্য সুন্দর পরিবেশ তৈরিতে এবং সবার জন্য সমতার বিষয়টি গুরুত্বসহকারে নেয়ার জন্য গ্রামীণফোনকে আমি ধন্যবাদ জানাই।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “প্রতিষ্ঠানের ভেতরে সবার অংশগ্রহণমূলক সংস্কৃতি নির্মাণের জন্য আরও অধিক ভারসাম্যপূর্ণ ও সমতাভিত্তিক কর্মপরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। বিজনেস ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিটিকস ও সেলস অপারেশনের মূল জায়গাগুলোসহ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অন্যান্য ভূমিকায় আমরা নারীদের নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছি।

“পাশাপাশি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ গ্রহনে ‘ইন্সপিরিট’ প্ল্যাটফর্মের সাথে সহযোগিতামূলক অংশীদার হিসেবে কাজ করছি।”

অনুষ্ঠান চলাকালীন সমতাভিত্তিক কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে বছরজুড়ে গ্রামীণফোনের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।

গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।