বাংলাদেশ ব্যাংকে জিএম হলেন ৪ জন
বাংলাদেশ ব্যাংকে চার কর্মকর্তার পদোন্নতি হয়েছে। এরা সবাই উপমহাব্যবস্থাপক (ডিজিএম) থেকে মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন।
বৃহস্পতিবার আলাদা আলাদা অফিস আদেশে এই চার জনের পদোন্নতি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের ডিজিএম মোহাম্মদ জামাল উদ্দিন জিএম হয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের ডিজিএম রজব আলী পদোন্নতি পেয়ে জিএম হয়েছেন।
এছাড়া বাংলাদেশ ফাইন্যানন্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডিজিএম শওকাতুল আলম এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক হুসনে আরা শিখা মহাব্যবস্থাপক।
পদোন্নতি পাওয়া চার জিএমই ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।
